দিনাজপুর-৪ আসনে বিএনপির প্রার্থী আখতারুজ্জামান মিয়া বেসরকারিভাবে নির্বাচিত

এফএনএস (মোরশেদ-উল-আলম; চিরিরবন্দর, দিনাজপুর) : | প্রকাশ: ১২ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:১৩ পিএম
দিনাজপুর-৪ আসনে বিএনপির প্রার্থী আখতারুজ্জামান মিয়া বেসরকারিভাবে নির্বাচিত

দিনাজপুর ৪ আসনে ত্রয়োদশ জাতীয় নির্বাচন শান্তিপুর্ণভাবে সমাপ্ত হয়েছে। নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থী সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া ১ লক্ষ ৬৮ হাজার ৮১১ ভোট পেয়ে ৩৮ হাজার ৯০৮ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত দাঁড়িপাল্লার প্রার্থী আলহাজ্ব মোঃ আফতাব উদ্দিন মোল্লা ১ লক্ষ ২৯ হাজার ৯০৩ ভোট পেয়েছেন।

চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার ফাতেহা তুজ জোহরা এবং খানসামা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার মোঃ কামরুজ্জামান সরকার জানান, ভোট গণণার চুড়ান্ত ফলাফলে ধানের শীষের প্রার্থী সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া এগিয়ে থাকায় তিনি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ তথ্যাদি উর্দ্ধতন কতৃপক্ষের কাছে ও নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। নির্বাচন কমিশন সরকারিভাবে ঘোষনা করবেন।

আপনার জেলার সংবাদ পড়তে