পটুয়াখালী-৪ ( কলাপাড়া- রাঙ্গাবালী) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। তার প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত হাত পাখা প্রতিকের মোস্তাফিজুর রহমানকে ৫৩ হাজার ৭৩১ ভোটে পরাজিত করেন। এ নির্বাচনী আসনের ১১১টি কেন্দ্রে ধানের শীষ প্রতীক পেয়েছে ১ লাখ ২২ ৭৬৭ ভোট। প্রতিদ্বন্দ্বী হাত পাখা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৬৯ হাজার ৩৬ ভোট। এ আসনে মোট ভোটার ছিলো ৩ লাখ ১০ হাজার ৬০৬ ভোট। এ আসনে ভোট পড়েছে প্রায় ৬৮ ভাগ। আজ সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিলো। তবে নতুন ভোটারদের উপস্থিতি ছিলো বেশি।