রাজশাহী-৬ আসনে ধানের শীষ বিজয়ী

আমানুল হক আমান; বাঘা, রাজশাহী
| আপডেট: ১৩ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:২৮ এএম | প্রকাশ: ১৩ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:২৮ এএম
রাজশাহী-৬ আসনে ধানের শীষ বিজয়ী
রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে বিএনপির মনোনীত আবু সঈদ চাঁদ (ধানের শীষ) বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক। উপজেলা নির্বাচন অফিস বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টায় বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন। আবু সাঈদ চাঁদ ১ লাখ ৪৭ হাজার ৩৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম জামায়াতের প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক পেয়েছেন ৯১ হাজার ৪৬০ ভোট। ব্যবধান ৫৫ হাজার ৮৮৯ ভোট। বাঘা ও চারঘাট উপজেলা সহকারি রিটানিং অফিসার সূত্রে এই ফলাফল পাওয়া গেছে। এ আসনে ৪ জন প্রার্থীর মধ্যে জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ চাঁদ (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক (দাঁড়িপাল্লা), জেলা জাতীয় পার্টির সাবেক সদস্য সচিব ইকবাল হোসেন (লাঙ্গল) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী জেলা কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও বাঘা উপজেলা কমিটির সহ-সভাপতি আবদুস সালাম সুরুজ (হাতপাখা) প্রতিক নিয়ে নির্বাচনে প্রতিদ্বদ্বীতা করেন। বাঘা-চারঘাট উপজেলা সহকারি রিটানিং অফিসার শাম্মী আক্তার ও জান্নাতুল ফেরদৌস বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে। রাজশাহী-৬ আসনে মোট ভোট কেন্দ্র ১১৯টি। এরমধ্যে বাঘায় ৬১টি কেন্দ্রে ধানের শীষ পেয়েছেন ৬৫ হাজার ৪১০ ভোট এবং দাঁড়িপাল্লা পেয়েছেন ৪৫ হাজার ৬৪৫ ভোট। চারঘাটে ৫৮টি কেন্দ্রে পেয়েছেন ৮১ হাজার ৯৪৯ ভোট এবং দাঁড়িপাল্লা পেয়েছেন ৪৫ হাজার ৮১৫ ভোট। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫২ হাজার ৮৭৯ জন। এর মধ্যে নারী ১ লাখ ৭৭ হাজার ৯৬৬ এবং পুরুষ ১ লাখ ৭৪ হাজার ৯১১।
আপনার জেলার সংবাদ পড়তে