ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে “ধান খেলো হাঁসে”

স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বড় ব্যবধানে বিজয়ী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০১:৫০ এএম
স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বড় ব্যবধানে বিজয়ী

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেসরকারি ফলাফলে জানা যায়, তিনি মোট ৫০,৫৭৯ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ জুনায়েদ আল হাবীবকে প্রায় ১৮ হাজার ভোটের ব্যবধানে পিছনে রেখেছেন।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ৯৯ হাজার ৪৪৮। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৫ হাজার ২৪৫, নারী ভোটার ২ লাখ ৩৪ হাজার ২০১ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন। ভোট গ্রহণ সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। তবে একটি কেন্দ্রে দুই প্রার্থীর কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটলে ভোট সাময়িকভাবে বন্ধ করা হয়। এছাড়া সরাইল উপজেলা সদরের কাচারিপাড়া এলাকায় একটি বুথে পোলিং কর্মকর্তা অজ্ঞান হয়ে পড়লে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়, পরে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মোট ৯ জন প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে ৮ জনের মধ্যে। স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা হাঁস প্রতীকে ভোট পান, আর বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব খেজুরগাছ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা নির্বাচনের আগেই সরে যান।

নির্বাচনের বেসরকারি ফলাফলে দেখা যায়, ১৫১ কেন্দ্রের সব কটিতে রুমিন ফারহানা ১ লাখ ১৭ হাজার ৪৯৫ ভোট পেয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জুনায়েদ আল হাবীব পেয়েছেন ৭৯,৯২৭ ভোট। এতে দেখা যাচ্ছে, রুমিন ফারহানা ৩৭,৫৬৮ ভোটের বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু বকর সরকার বৃহস্পতিবার রাত ১২টার দিকে এ ফলাফল ঘোষণা করেন।

রুমিন ফারহানা সংবাদমাধ্যমকে বলেন, “ভোটগ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। জনগণের আস্থা ও সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ। আশা করি চূড়ান্ত ফলাফলও দ্রুত প্রকাশিত হবে।”

আপনার জেলার সংবাদ পড়তে