২৬কুড়িগ্রাম -২ ( কুড়িগ্রাম সদর, ফুলবাড়ী ও রাজারহাট) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপির ড. আতিকুর রহমান ( আতিক মোজাহিদ) শাপলাকলী মার্কায় ১ লাখ ৭৩ হাজার ৩২৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির সোহেল হোসনাইন কায়কোবাদ ধানের শীষ মার্কায় পেয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৭৯৯ ভোট। শাপলা কলি মার্কা বিজয়ী হয়েছে ৯ হাজার ৫৩০ ভোটের ব্যবধানে। এ আসেন মোট ভোটার সংখ্যা ৬ লাখ ৪ হাজার ৭৩৮ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৯৯ হাজার ৮৯০, নারী ৩ লাখ ৪ হাজার ৮৪১ ও তৃতীয় লিঙ্গের ভোটার ৭ জন।