ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসনে জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম (ধানের শীষ) বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। পোস্টাল ভোটসহ তিনি ৯৯ হাজার ৯৭৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৭৫ হাজার ২২৫ ভোট। গতকাল (১২ ফেব্রুয়ারি) নড়াইল -১ আসনে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। এ আসনে ১১২ টি ভোটকেন্দ্রে মোট ১ লক্ষ ৮৮ হাজার ৭৫৫ জন ভোটার স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।