দীর্ঘ ৪১ বছর পর
জামায়াতের হারানো আসন পুনরুদ্ধার করলেন অধ্যাপক মুজিবুর
মো: ইমরান হোসাইন; তানোর, রাজশাহী
| প্রকাশ: ১৩ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:৫৬ এএম
দীর্ঘ ৪১ বছর পর হারানো আসন পুনরুদ্ধার করলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।
অধ্যাপক মুজিবুর রহমান ১ লাখ ৬৯ হাজার ৭৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ১০ ভোট। নিকটতম প্রার্থীর চেয়ে ৭৭৪ ভোট বেশি পেয়ে এমপি নির্বাচিত হলেন তিনি।
এর আগে ১৯৮৬ সালে বরেন্দ্রভূমির এ আসনে এমপি নির্বাচিত হয়েছিলেন কেন্দ্রীয় জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ী গ্রামের কৃতিসন্তান। দীর্ঘ ৪১ বছর পর তীব্র লড়াইয়ের পর হারানো আসনে নির্বাচিত হওয়ায় নির্বাচনী এলাকায় তানোর-গোদাগাড়ীতে দলীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। ই/তা