নীলফামারী ৪টি আসনেই জামায়াতের বিজয়

এফএনএস (এমএমআই লিটন; ডিমলা, নীলফামারী) : | প্রকাশ: ১৩ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:০৭ এএম
নীলফামারী ৪টি আসনেই জামায়াতের বিজয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১(ডোমার-ডিমলা) আসনে জামায়াতের (দাড়িপাল্লা) মার্কার প্রার্থী নীলফামারী জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস ছাত্তার প্রায় অর্ধলক্ষ ভোটের ব্যবধানে বিএনপি জোটের প্রার্থীকে পরাজিত করে বিজয়ী হয়েছেন। আসনটিতে দুই উপজেলা মিলে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৮ হাজার ৮৭৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ২ লাখ ৩১ হাজার ৩৭২ জন, নারী ভোটার সংখ্যা ২ লাখ ২৭ হাজার ৪৯৫ জন ও হিজরা ভোটার সংখ্যা ২ জন, ভোট কেন্দ্র ১৫৪টি। এরমধ্যে ডোমার উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ১৫ হাজার ২৪২ জন, এবং ভোট কেন্দ্র ৭০টি, ডিমলা উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪৩ হাজার ৬৩৭ জন, এবং ভোট কেন্দ্র ৮৪টি।  মোট ভোটের মধ্যে দাড়িপাল্লার প্রার্থী মাওলানা আব্দুস ছাত্তার পেয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ ভোট, তার নিটকতম প্রতিদ্বন্দি বিএনপি জোটের খেজুরগাছ মার্কার প্রার্থী মঞ্জুরুল ইসলাম আফেন্দি পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ৩৭৪ ভোট।

নীলফামারী -১ আসন (ডোমার-ডিমলা) উপজেলা নিয়ে গঠিত, আসনটিতে ১৩ তম জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে মোট আট জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছেন। তারা হলেন জামায়াতে ইসলামীর প্রার্থী নীলফামারী জেলা জামায়েতের আমীর মাওলানা আব্দুস ছাত্তার(দাড়িপাল্লা), বাংলাদেশ ন্যাপ এর কেন্দীয় সভাপতি জেবেল রহমান গানী (গাভী মার্কা), জমায়তে উলামায়ে ইসলাম বাংলাদেশে এর কেন্দীয় সদস্য সচিব ও বিএনপি জোটের মনোনীত প্রার্থী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি(খেজুর গাছ মার্কা), জাতীয় পার্টি(এরশাদ) মনোনীত প্রার্থী তছলিম উদ্দিন(লাঙ্গল মার্কা), বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের রফিল ইসলাম(কাস্তে মার্কা), জাতীয় পার্টি(জেপি) এর মখদুম আজম মাশরাফী(বাইসাইকেল মার্কা), ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল জলিল(হাতপাখা মার্কা), বাংলাদেশ ন্যাশনালীষ্ট ফ্রন্টের সিরাজুল ইসলাম(টেলিভিশন মার্কা)নিয়ে।

এ ছাড়াও নীলফামারী-২ আসনে জামায়াতের দাড়িপাল্লা নিয়ে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী এ্যাডভোকেট আলফারুক আব্দুল লতিফ, নীলফামারী-৩ আসনে জামায়াতের দাড়িপাল্লা নিয়ে মাওলানা ওবায়দুল্লাহ্ সালাফী ও নীলফামারী-৪ আসনে জামায়াতের দাড়িপাল্লা নিয়ে উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম নির্বাচিত হয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে