ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ফাঁসির মঞ্চ থেকে ফিরে আসা মজলুম জননেতা এ টি এম আজহারুল ইসলাম। তিনি জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির । এ টি এম আজহারুল ইসলাম মোট ভোট পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ১৮৭টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে মোহাম্মদ আলী সরকার পেয়েছেন ৭৯ হাজার ৮৬২ ভোট। জাতীয় পার্টির প্রার্থী আনিছুল ইসলাম মণ্ডল লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৩৩ হাজার ৬৮১ ভোট। এ আসনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর আগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হয়।