পটুয়াখালী-৪ আসনে বিএনপির এবিএম মোশাররফ হোসেন বিজয়ী

এফএনএস (মিলন কর্মকার রাজু; কলাপাড়া, পটুয়াখালী) : | প্রকাশ: ১৩ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:১২ পিএম
পটুয়াখালী-৪ আসনে বিএনপির এবিএম মোশাররফ হোসেন বিজয়ী

দীর্ঘ ৩০ বছর পর পটুয়াখালী- ৪(কলাপাড়া রাঙ্গাবালী)  আসনে বিশাল ভোটের ব্যবধানে বিজয়ী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেন, আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় বিএনপির সুনির্দিষ্ট কিছু পরিকল্পনা রয়েছে। কলাপাড়া ও রাঙ্গাবলীর মানুষ আমাদের উন্নয়ন পরিকল্পনার প্রতি আকৃষ্ট হয়ে ধানের শীষ প্রতীককে বিজয়ী করেছে। আমরা আজকে থেকে নির্বাচনে যে কমিটমেন্ট গুলো করেছি সেগুলো বাস্তবায়নে কাজ শুরু করব। একই সাথে সবাইকে ধৈর্য ধরে বিএনপির এই কর্মপরিকল্পনা অংশ নেওয়ার আহব্বানে জানান। শুক্রবার সকাল ১১ টায় কলাপাড়া উপজেলা বিএনপি কার্যালয়ে হাজার হাজার মানুষের ফুলেল শুভেচ্ছা গ্রহন করে সাংবাদিকদের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একথা বলেন। আজ সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার মানুষ ফুল নিয়ে নবনির্বাচিত এমপি কে ফুলেল শুভেচ্ছা জানান। 

নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম মোশারফ হোসেন আরও বলেন, তিনি কলাপাড়া ও রাঙ্গাবালী মানুষের কাছে কৃতজ্ঞ। আমাদের প্রতি আস্থা রেখে বিজয়ী করেছে। মানুষের এই আত্মাও সম্মান আগামীতে বজায় রাখা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

পটুয়াখালী-৪ আসনে বিএনপি প্রার্থী এবিএম মোশাররফ হোসেন ১ লাখ ২৩ হাজার ৩৪০ ভোট পেয়ে বিজয়ী হয়। তার প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশ’র হাত পাখা প্রতিকের প্রার্থী মোস্তাফিজুর রহমান পেয়েছেন ৭০ হাজার ৭৬ ভোট। তিনি ৫৩ হাজার ২৬৪ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়।  এ আসনে তৃতীয় অবস্থানে ১১ দলীয় জোটের ঘড়ি প্রতিকের প্রার্থী জহির উদ্দিন আহমেদ ৬ হাজার ৩১৬ ভোট পান।

আপনার জেলার সংবাদ পড়তে