পাবনা-২ আসনে বিএনপির সেলিম রেজা হাবিব নির্বাচিত

এফএনএস (সুজানগর, পাবনা) : | প্রকাশ: ১৩ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:৩১ পিএম
পাবনা-২ আসনে বিএনপির সেলিম রেজা হাবিব নির্বাচিত

পাবনা-২ (সুজানগর-বেড়া উপজেলা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডঃ এ.কে.এম সেলিম রেজা হাবিব (ধানের শীষ) বিশাল ভোটের ব্যবধানে জয় লাভ করেছেন। তিনি পেয়েছেন ২লক্ষ ১৩হাজার ৯৫০ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সুজানগর উপজেলা জামায়াতে ইলামীর আমীর মোঃ হেসাব উদ্দিন (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৭৫হাজার ৩৮৭ ভোট। নির্বাচনে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারীর কারণে সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ১৪০টি কেন্দ্রেই অবাধ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে মহিলা ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নবনির্বাচিত সংসদ সদস্য এ.কে.এম সেলিম রেজা হাবিব এক প্রতিক্রিয়ায় দলীয় নেতা-কর্মীসহ দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণের প্রতি আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানান। সেই সঙ্গে তিনি বলেন আমি নির্বাচনী এলাকার মানুষের নেতা হতে চাইনা, সেবক হতে চাই। আমি আমার কার্যকালে আন্তরিকভাবে চেষ্টা করবো এজনপদের মানুষের ভাগ্য উন্নয়নে নিজেকে উৎসর্গ করার পাশাপাশি দলকে তৃণমূল পর্যায়ে আরো শক্তিশালী করার। তবে এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে