রাজশাহী-৪ আসনে কে কত ভোট পেল ?

এফএনএস (বাগমারা, রাজশাহী) | প্রকাশ: ১৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০২:৩৩ পিএম
রাজশাহী-৪  আসনে কে কত ভোট পেল ?
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এ রাজশাহী-৪ (বাগমারা) আসনের বেসরকারি ফলাফলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আব্দুল বারী সরকার বিজয়ী হয়েছেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, দাড়িপাল্লা প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ২২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ডি. এম. জিয়াউর রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৮৬১ ভোট। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাতপাখা প্রতীকে তাজুল ইসলাম পেয়েছেন ৬৭০ ভোট এবং জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল প্রতীকে ফজলুল হক পেয়েছেন ১ হাজার ৭৫৯ ভোট। আসনটিতে মোট বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ২৭ হাজার ৯১৬। বাতিল ভোটের সংখ্যা ৪ হাজার ৭৮৪। সর্বমোট প্রদত্ত ভোট ২ লাখ ৩১ হাজার ১৯০ এবং ভোটের হার ছিল ৭২ দশমিক ২৭ শতাংশ। বাগমারায় মোট ভোটার ৩ লাখ ১৯ হাজার ৯০৯ জন। উপজেলার বিভিন্ন কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। কয়েকটি ইউনিয়নে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়।
আপনার জেলার সংবাদ পড়তে