মুন্সীগঞ্জ-২ আসনে ধানের শীষের জয়

এফএনএস (আবু নাসের খান লিমন; লৌহজং, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ১৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০২:৪৩ পিএম
মুন্সীগঞ্জ-২ আসনে ধানের শীষের জয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ী) আসনে ধানের শীষের জয় হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও দলীয় মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বিপুল ভোটে বিজয়ী হয়ে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন। বেসরকারি ঘোষিত ফলাফল অনুযায়ী, তিনি মোট ১,২১,১৫৪ ভোট পেয়েছেন।

মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টংগিবাড়ী) আসনের মোট ভোটার সংখ্যা ৩,৭২,৮৩৩ জন।

পুরুষ ভোটার: ১,৯০,২৩৯ , মহিলা ভোটার: ১,৮২,৫৯৪

মোট ভোটকেন্দ্র: ১২৯টি।

এ আসনে অন্যান্য প্রার্থীদের মধ্যে- ১১ দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী মাজেদুল ইসলাম পান ৫৮৫৭৩ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী (হাতপাখা প্রতীক) পান ১৩,৩৮৭ ভোট। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী (চেয়ার প্রতীক) পান ৬৫১ ভোট। জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোহাম্মদ নোমান মিয়া (লাঙল প্রতীক) পান ২,৮৫৭ ভোট। প্রতিটি কেন্দ্রেই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়, ফলাফল ঘোষণার পর ধানের শীষের সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। এই বিজয়ের মাধ্যমে মুন্সীগঞ্জ-২ আসনে তাদের হারানো আসন ফিরে পলো এবং নতুন নেতৃত্বের সূচনা হয়েছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকগন।

আপনার জেলার সংবাদ পড়তে