কিশোরগঞ্জ-৫ বাজিতপুর- নিকলী আসনের সদ্য নির্বাচিত সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল গত বৃহস্পতিবার রাতে বেসারকারীভাবে নির্বাচিত হয়ে এক পর্যায়ে বলেন, আমি জনতার এমপি, জনগনই আমার মূল শক্তি। তিনি বলেন, দলমত নির্বিশেষে জনগণের ভোটে আমি নির্বাচিত হয়েছি।জনগণের ভোট ছাড়া কেউ জনগণের উপকার করতে পারে না। তিনি আরো বলেন,গত ২৫ টি বছর অপেক্ষায় ছিলাম জনগণের খেদমত করার জন্য। ত্রয়োদশ নির্বাচনে তার প্রতিদ্বন্দি প্রাথী সৈয়দ এহসানুল হুদার ছেয়ে প্রায় পনের হাজার ভোট বেশী পেয়ে বিজয়ী হয়েছেন।এখন জনগণের আশা পূরণ করার পথ হয়েছে। গত বৃহস্পতিবার রাতে বাজিতপুর নিকলী আসনে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়েছেন। জনগণ তাকে ফুল দিয়ে সিক্ত করেছেন। বাজিতপুর থেকে বারো হাজার নয়শত সাতান্ন ও নিকলী থেকে দুই হাজার একশত আটষট্টি ভোট বেশী পেয়ে নির্বাচিত হয়েছেন।গত কাল শুক্রবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে রির্টানিং অফিসার সরকারীভাবে তাকে এমপি হিসেবে ঘোষণা করেন। জানা যায়, নির্বাচিত হওয়ার পর ওই রাতেই তার বৃদ্ধ মা ও তার বড় ভাই মার্কিন সিনেটর মুজাহিদুর রহমান উরুফে চন্দন এক গণমূহুর্ত পরিবেশে মায়া কান্নায় মিলিত হন।গত বৃহস্পতিবার রাতে তার নিজ বাসা সরারচর হাজার হাজার কর্মী সমর্থক ও জনতা তাকে দেখতে আসেন।