ব্যাপক কারচুপিসহ নানা অভিযোগ তুলে ময়মনসিংহ-১১ ভালুকা আসনের নির্বাচন বাতিল ও পুনরায় ভোট গ্রহণের দাবি করেছেন এ আসনের ১১ দলীয় জোট প্রার্থী (এনসিপি) ডাক্তার জাহিদুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী (হরিণ) সদ্যবহিষ্কৃত উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম। গত বৃহষ্পতিবার (১২ ফেব্রুয়ারী) রাতে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে তিনি ওই দাবি করেন। এর আগে গত বৃহষ্পতিবার বিকেলে একই ধরণের অভিযোগ তুলে নিজের অফিশিয়াল ফেইসবুক পেইজ থেকে লাইভে এসে ভালুকা আসনের ভোট গণনা স্থগিত এবং পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছিলেন ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপির ডা. জাহিদুল ইসলাম (শাপলা কলি)। সংবাদ সেম্মেলনে আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম ভালুকা আসনে অনুষ্ঠিত নিার্বাচনকে প্রহসন উল্লেখ করে তিনি জানান, মনোনয়নপত্র জমা এবং প্রতীক পাওয়ার পর থেকেই তাঁর নেতাকর্মীদের উপর হামলা ও মারধর করা হয়েছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানিয়েও এর প্রতিকার মেলেনি। নির্বাচনের আগের রাতে ভয়ভীতি দেখিয়ে তার এজেন্টদের মারধর করে আহত করা হয়েছে। ভোট কেন্দ্রে প্রকাশ্যে সিল দেয়া হয়েছে। তিনি এই প্রহসনমূলক নির্বাচন বাতিল করে নতুন প্রশাসনের অধীনে পুনরায় ভোট গ্রহণের দাবি জানান।