রাজবাড়ী-২ আসনে বিএনপির হারুন অর রশিদ হারুন বিজয়ী

এফএনএস (মেহেদী হাসান মাসুদ, রাজবাড়ী) : | প্রকাশ: ১৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:২৩ পিএম
রাজবাড়ী-২ আসনে বিএনপির হারুন অর রশিদ হারুন বিজয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনে বিপুল ভোটে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন জয়লাভ করেছেন। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ লাখ ৩৭ হাজার ২৫৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী মো. জামিল হিজাযী শাপলা কলি প্রতীকে পেয়েছেন ৬৭ হাজার ২৯৯ ভোট। তিনি ১ লাখ ৬৯ হাজার ৯৫৫ ভোট বেশি পেয়ে জয়লাভ করেছেন। আসনটির ১৯৮ টি কেন্দ্রের ফলাফল পাওয়ার পর বেসরকারিভাবে এই ফলাফল জানানো হয়। আসনটিতে সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ৩ লাখ ৬৩ হাজার ১৯৪টি। বৃহস্পতিবার মধ্যরাতে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার সুলতানা আক্তার তার কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।  আসনটিতে নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো.নাসিরুল হক সাবু  স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বীতা করেন। তিনি কলস প্রতীকে ভোট পেয়েছেন ৩৫হাজার ৩৩৮টি। এছড়া খেলাফত মজলিস মনোনীত প্রার্থী কাজী মিনহাজুল আলম দেওয়াল ঘড়ি প্রতীকে ৩২১, গণঅধিকার পরিষদ মনোনীত জাহিদ শেখ ৬৩৩, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মোহা. আব্দুল মালেক ৮ হাজার ৫০৩, জাতীয় পার্টির শফিউল আজম ২ হাজার ৫২ ও স্বতন্ত্র প্রার্থী মো. সোহেল মোল্লা ১ হাজার ২১৯ ভোট পেয়েছেন। আসনটিতে ৬৪.৮৯ শতাংশ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। 

বড় ব্যবধানের জয়ের পর সাধারণ মানুষ বলছেন, দলীয় আনুগত্য, নেতাকর্মীদের পাশে থাকা, বিনয়ী মনোভাব ও শিশুদের সাথে সখ্যতা ভোটের মাঠে ব্যাপক প্রভাব ফেলেছে। বিশেষ করে শ্রমজীবী মানুষ ও তিন উপজেলার সনাতনী সম্প্রদায়ের বিপুল সংখ্যক ভোটারের আস্থা তাকে বিজয়ী করেছেন। বড় ব্যবধানে জয়ের পর হারুন অর রশিদ হারুন বলেন, দেশের মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেছেন। সুষ্ঠ নির্বাচনে বড় জয় আমাকে বেশি দায়িত্ববোধ বাড়িয়ে দিয়েছে। আমাদের পার্টির চেয়ারম্যান আমার ফলাফল জানলে তিনি খুশি হবেন।

আপনার জেলার সংবাদ পড়তে