আশাশুনি উপজেলার বেউলায় আদালতের মতামতকে সম্মান জানিয়ে ভোগদখলীয় জমিতে ঘর নির্মান করা হয়েছে। বিষয়টি রঙ লাগিয়ে ভিন্নখাতে প্রবাহের অভিযোগ করেছেন জমির দখলদার রবিউল ইসলাম দিং। পদ্মবেউলা গ্রামের নজরুল ইসলাম জানান, তার পুত্র রবিউল ইসলাম ২০০৯ সালে বেউলা মৌজায় এসএ ২৭১ খতিয়ানে আরএস ১১৯১ দাগে ১৫ শতক জমি ক্রয় করে। দ্বাতা পাইথালী গ্রামের মৃত সতীশ চন্দ্র দেবনাথের ছেলে চিত্তরঞ্জন দেবনাথ। জমি ক্রয়ের পর নামপত্তন, রেকর্ড ও ২০২৫ সাল পর্যন্ত খাজনাদি পরিশোধ করি। জমিতে শান্তিপূর্ণ দখলে থাকা অবস্থায় সেখানে থাকা আমাদের ঘর ভেঙ্গে দিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত সাতক্ষীরায় পু-১৬১৫/২৫ (আশাঃ) মামলা করেন চম্পারানী দেবনাথ। বুধহাটা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সরেজমিন তদন্ত পূর্বক আদালতে প্রতিবেদন প্রদান করেন। বিজ্ঞ আদালত প্রতিবেদন মোতাবেক নালিশী জমিতে দখলকারীর শান্তিপূর্ণ দখল বজায় থাকবে। ওসি আইনগত ব্যবস্থা নিবেন। মর্মে আদেশ প্রদান করেন। বিজ্ঞ আদালতের ২৯/০১/২৬ তারিখের আদেশ হাতে পাওয়ার পর রবিউল ইসলাম পূর্বের স্থানে পুনরায় ঘর নির্মান করেছে, সেখানে জমি জবর দখলের কোন ঘটনা ঘটেনি বলে নজরুল ইসলাম জানান। প্রতিপক্ষ বিষয়টি ভিন্নখাতে প্রবাহের জন্য মিথ্যা ও কল্পনা প্রসূত অভিযোগ এনে অপপ্রচার চালাচ্ছে বলে তিনি দাবী করেন।