দিনাজপুর-২ (বিরল- বোচাগঞ্জ) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এর পক্ষে ২য় দিনেরমত বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (হাসপাতালে) চিকিৎসাধীন ব্যক্তিবর্গদের শারীরিক অবস্থার খোঁজখবর নিলেন উপজেলা বিএনপি সভাপতি মোঃ বাবুল হোসেন।আহতদের চিকিৎসার সার্বিক খোঁজ খবর নেয়ার পাশাপাশি তিনি চিকিৎসকদের সাথে সাক্ষাৎ করে মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিতের আহ্বান জানান। এ সময় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনসমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিরল উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও ০৫ নং বিরল ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের সাবেক সদস্য আলতাফ হোসেনসহ অন্যান্য চিকিৎসাধীন ব্যক্তিবর্গ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।