কিশোরগঞ্জের ৬টি সংসদীয় আসনে সরকারিভাবে বিজয়ী হলেন যারা

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) :
| আপডেট: ১৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:২৫ পিএম | প্রকাশ: ১৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:২৫ পিএম
কিশোরগঞ্জের ৬টি সংসদীয় আসনে সরকারিভাবে বিজয়ী হলেন যারা

শুক্রবার  (১৩ ফেব্রুয়ারি)  সকালে কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে সরকারিভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। ফলাফল ঘোষণা করেন জেলা প্রশাসক জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ আসলাম মোল্লা।  এসময় প্রশাসনের কর্মকর্তাগণ,নির্বাচিত সংসদ সদস্যগণ উপস্থিত ছিলেন।  প্রকাশিত ফলাফলে কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনে নির্বাচিত হয়েছেন জেলা  বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম। তার প্রাপ্ত ১ লক্ষ ২২ হাজার ৯৪৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিসের হেদায়াতুল্লাহ হাদী পেয়েছেন ৯৯ হাজার ৪৮৮ ভোট। এ আসনের ১৮২ কেন্দ্রে গণভোটে হ্যাঁ ভোট পেয়েছে ১ লাখ ৬৭ হাজার ৮২২ ও না ভোট ৭৪ হাজার ৫৯৭। 

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে নির্বাচিত হয়েছেন বিএনপির এডভোকেট জালাল উদ্দীন। তার প্রাপ্ত ১ লক্ষ ৪২ হাজার ৬১৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর শফিকুল ইসলাম পেয়েছেন ১ লক্ষ  ১৭ হাজার ৯৬১ ভোট। এ আসনের  ১৭১ কেন্দ্রে গণভোটে হ্যাঁ ভোট পেয়েছে ১ লাখ ৭৩ হাজার ৩৭৭ ও না ভোট ৬৮ হাজার ৬৪৪। 

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে নির্বাচিত হয়েছেন বিএনপির ডক্টর এম ওসমান ফারুক। তার প্রাপ্ত ১ লক্ষ ১১ হাজার ৬৩৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর কর্নেল (অব.) ডাক্তার জেহাদ খান পেয়েছেন ১ লাখ ১ হাজার ২৭৬ ভোট।  এ আসনের ১৫২ কেন্দ্রে  হ্যাঁ ভোট পেয়েছে ১ লাখ ৪৩ হাজার ৫৭১ ও না ভোট ৬১ হাজার ৩৯৩। 

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে নির্বাচিত হয়েছেন বিএনপির বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমান। তার প্রাপ্ত ভোট ১ লক্ষ ৩২ হাজার ৫৫৩ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর এডভোকেট শেখ রোকন রেজা পেয়েছেন ৫৫ হাজার ৬৪৬ ভোট। এ আসনের ১৫১ কেন্দ্রে গণভোটে হ্যাঁ ভোট পেয়েছে ৯৯ হাজার ২৬৬ ও না ভোট । 

কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবাল। তার প্রাপ্ত ৭৯ হাজার ২১০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সৈয়দ এহসানুল হুদা পেয়েছেন ৬৬ হাজার ১১৭ ভোট।  আসনের ১২০ কেন্দ্রে গণভোটে হ্যাঁ ভোট পেয়েছে ১ লাখ ৩৪ হাজার  ৪৬৭ ও না ভোট ৭০০০২। 

কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে নির্বাচিত হয়েছেন বিএনপির শরীফুল আলম। তার প্রাপ্ত ভোট ১ লক্ষ ৮৫ হাজার ৮৯৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের আতাউল্লাহ আমীন পেয়েছেন ৪২ হাজার ৫২৫ ভোট। এ আসনের ১৪৩ কেন্দ্রে গণভোটে হ্যাঁ ভোট পেয়েছে ১ লাখ ৫৭ হাজার ৬৮৩ ও না ভোট  ৬০০০২।

আপনার জেলার সংবাদ পড়তে