কিশোরগঞ্জে আলমগীর সিটিতে জলতরঙ্গ ফুড পার্লারের যাত্রা

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) :
| আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:৪১ এএম | প্রকাশ: ১৪ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:৪১ এএম
কিশোরগঞ্জে আলমগীর সিটিতে জলতরঙ্গ ফুড পার্লারের যাত্রা

স্বস্তির বৈঠকী পরিবেশে রকমারি খাবারের নতুন ঠিকানা জলতরঙ্গ ফুড পার্লার এখন কিশোরগঞ্জের আলমগীর সিটিতে। শুক্রবার বিকেলে এর শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  আগামীকাল শনিবার ১৪ ফেব্রুয়ারী  ভালোবাসা দিবস থেকে শুরু হবে সেবা কার্যক্রম।এতে সকলকে নিয়ে চলে আসুন, উপভোগ করুন সুন্দর সময় ও নতুন স্বাদের ছোঁয়ায়। 

আলমগীর হোসেন সিটির সহযোগী প্রতিষ্ঠান সলিউসন নেস্ট বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি শফিকুল আলম শিপলু উদ্বোধনী অনুষ্ঠানে  প্রতিষ্ঠানটির বিষয়ে উপস্থিত সূধীজনদের বিস্তারিত অবহিত করেন। এসময় উপস্থিত ছিলেন আলমগীর সিটির চেয়ারম্যান  রাবেয়া আক্তার খানম,ক্যাপ্টেন সালাহ উদ্দিন আহমেদ সেলুসহ আলমগীর হোসেন সিটির পরিবারের সদস্য, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়িক ব্যক্তিত্বরা। মিলাদ মাহফিলের মোনাজাত পরিচালনা করেন আন্তবাসটার্মিনাল জামে মসজিদের ইমাম ও খতিব খন্দকার  মাও ফখর উদ্দিন।

আপনার জেলার সংবাদ পড়তে