বিএনপির দলীয় কার্যালয় ফিরে পেতে মালিকপক্ষের আবেদন

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ১৪ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:৫৯ এএম
বিএনপির দলীয় কার্যালয় ফিরে পেতে মালিকপক্ষের আবেদন

ঝিনাইদহের কালীগঞ্জ থানা রোড এলাকায় পৈতৃক বাড়ির নীচতলায় দীর্ঘদিন ধরে পরিচালিত বিএনপির দলীয় কার্যালয় ঘিরে মালিকপক্ষ ও ভাড়াটিয়া সংশ্লিষ্টদের মধ্যে মতভেদ দেখা দিয়েছে। বাড়ি ফিরে পেতে  মালিকপক্ষ আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিকট লিখিত আবেদন করেছেন। শুক্রবার রাতে এমনই একটি আবেদন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আবেদনে বলা হয়েছে আসাদুজ্জামান মিঠু মিয়া, পিতা: মৃত মাহবুবার রহমানের পৈতৃক বাড়ির নীচতলা ১৯৮০ সাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদি দল(বিএনপি) এর পার্টি অফিস হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সম্প্রতি সাইফুল ইসলাম ফিরোজ দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহন করায় ফিরোজকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।  বাড়ির মালিক মনিরুজ্জামান মিঠু জানান, ভাড়াটিয়া সংশ্লিষ্টদের কার্যালয়টি ছাড়ার জন্য অনুরোধ করা হলেও তারা এখনো সেখানে অবস্থান করছেন।মালিকপক্ষ দাবি করে বলেন, তারা বর্তমানে উক্ত স্থানটি ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে ব্যবহার করতে ইচ্ছুক। কিন্তু কার্যালয় ছাড়তে অনীহার কারণে তারা উদ্বেগ ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ প্রেক্ষিতে তারা কালীগঞ্জ উপজেলা প্রশাসনের  হস্তক্ষেপ ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনের আবেদন জানান। এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এমন কোন আবেদন পত্র আমার নিকট কেউ জমা দেননি। এছাড়া শুক্রবার বন্ধের দিন এজন্য হয়তো জমা দেননি। লিখিত আবেদন পেলে প্রশাসন বিষয়টি আইনানুগ প্রক্রিয়ায় বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে।

আপনার জেলার সংবাদ পড়তে