ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে টানা ৩ দিন ছুটির পর গতকাল শনিবার থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। সকাল সাড়ে ১০ টায় ভারত থেকে পন্যবাহী ট্রাক বন্দরে প্রবেশের মধ্যে দিয়ে এ কার্যক্রম শুরু হয়। হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপ এর সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্বাচন ও গণভোট উপলক্ষে সরকারি নির্বাহী আদেশে গত বুধবার ও বৃহষ্পতিবার ছুটি ছিল। এর সঙ্গে যুক্ত হয় শুক্রবার সাপ্তাহিক ছুটি। এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি আরিফুল ইসলাম জানান, দুই দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও শুধুমাত্র ভোটের দিন বৃহস্পতিবার এক দিন হিলি ইমিগ্রেশন চেকপোস্ট পাসপোর্ট ধারী যাত্রী পারাপর বন্ধ ছিল। শুক্রবার সকাল থেকে যাত্রী পারাপার শুরু হয়েছে।