নির্বাচনে ৪১ দলের কোনো প্রার্থীই জয় পায়নি, তাঁরা কারা

এফএনএস সংবাদপ্রবাহ:
| আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:৪৭ পিএম | প্রকাশ: ১৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:৪১ পিএম
নির্বাচনে ৪১ দলের কোনো প্রার্থীই জয় পায়নি, তাঁরা কারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫০টি দল অংশ নিলেও জয় মিলেনি ৪১ দলের। কেবল ৯টি দলের মধ্যে সকল আসন পূর্ণ হয়ে গেছে। 

নির্বাচনে ঘোষিত ফল অনুযায়ী, ২৯৭টি আসনের মধ্যে দলীয়ভাবে সর্বোচ্চ ২০৯টি আসনে জয় পেয়েছে বিএনপি। অন্যদিকে, জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। এছাড়া, এনসিপি ৬ টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২ টি, স্বতন্ত্র ৭টি আসনে জয়লাভ করেছে। একটি করে আসনে জয়লাভ করেছে: ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিজেপি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, এনডিএম।

নির্বাচন কমিশনের (ইসি) তথ্য মতে, নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৬০টি হলেও কার্যক্রম নিষিদ্ধ থাকায় বাংলাদেশ আওয়ামী লীগ এবারের নির্বাচনে অংশ নেয়নি। দলটির দীর্ঘদিনের কয়েকটি জোটসঙ্গীসহ মোট নয়টি নিবন্ধিত দলও ভোটে যায়নি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জাতীয় পার্টিসহ ৫০টি দল নির্বাচনে অংশ নেয়।

যেসব দলের কোনো প্রার্থী জয় পায়নি, এর মধ্যে রয়েছে জাতীয় পার্টি, লিবারেল ডেমক্রেটিক পার্টি (এলডিপি), জাতীয় পার্টি (জেপি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণতন্ত্রী পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, জাকের পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, গণফোরাম, গণফ্রন্ট, বাংলাদেশ ন্যাপ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী ঐক্যজোট, ইসলামী ফ্রন্ট, জাগপা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টিসহ আরও বেশ কয়েকটি নিবন্ধিত দল।

গত বৃহস্পতিবার(১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনে ৫০ দলটি রাজনৈতিক দলের ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এদিকে সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়ী হয়েছে। ঘোষিত গণভোটের ফলাফল অনুযায়ী, ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখের বেশি ও ‘না’ ভোট পড়েছে ২ কোটি ৩০ লাখের মতো। অর্থাৎ, ‘হ্যাঁ’ ভোটের হার ৬৮ দশমিক ১ শতাংশ ও ‘না’ ভোটের হার ৩১ দশমিক ৯ শতাংশ।

আপনার জেলার সংবাদ পড়তে