তারেক রহমানই হচ্ছেন প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল

এফএনএস সংবাদপ্রবাহ: | প্রকাশ: ১৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:৩৯ পিএম
তারেক রহমানই হচ্ছেন প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল
ছবি, নিজস্ব

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে নির্বাচন-পরবর্তী এক সংবাদ সম্মেলনে যোগ দিয়ে বললেন, “দলের চেয়ারম্যান তারেক রহমানই হচ্ছেন ভবিষ্যতের প্রধানমন্ত্রী। তিনি (তারেক রহমান) আগামী কয়েক দিনের মধ্যেই বাংলাদেশকে নেতৃত্ব দেবেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “এবারের নির্বাচনের মাধ্যমে প্রমাণ হয়েছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র নেতৃত্বে দেশের মানুষ ঐক্যবদ্ধ। যারা পরিবর্তন চেয়েছেন, তারা ব্যালটের মাধ্যমে রায় দিয়েছেন।”

তিনি বলেন, “এই নির্বাচনে উদার গণতন্ত্রের বিজয় হয়েছে। এখন আমাদের লক্ষ্য শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়া। আমাদের নেতার হাত শক্তিশালী করে দেশ পুনর্গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

‘বিগত নির্বাচন প্রমাণ করেছে যে তারেক রহমানের নেতৃত্বাধীন দল যেমন ঐক্যবদ্ধ, তেমনি দেশের ১৮ কোটি মানুষও আজ ঐক্যবদ্ধ। নির্বাচনে উদারপন্থী গণতন্ত্রের বিজয় হয়েছে বলেও মন্তব্য করেন ফখরুল। গত ১৭ বছরে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে প্রায় ৬ লাখ মামলা দেওয়া হয়েছে এবং ২০ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। এছাড়া ২০২৪ সালে দুই হাজার ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে’-যোগ করেন বিএনপির মহাসচিব।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান, সালাহউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আপনার জেলার সংবাদ পড়তে