শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় আজ যাচ্ছেন তারেক রহমান

এফএনএস সংবাদপ্রবাহ: | প্রকাশ: ১৫ ফেব্রুয়ারী, ২০২৬, ০১:৩২ এএম
শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় আজ যাচ্ছেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোট নিরঙ্কুশ বিজয় অর্জন করার পর এবার বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গিয়ে সরাসরি দেখা করবেন।

বিএনপির মিডিয়া উইং এর সদস্য শামসুদ্দিন দিদার এই তথ্য নিশ্চিত করেছেন। তাঁর দেওয়া তথ্যনুযায়, আজ রোববার তাদের বাসভবনে যাওয়ার কথা রয়েছে। তিনি জানান, সন্ধ্যা ৭টায় ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় শফিকুর রহমানের বাসায় যাওয়ার কথা রয়েছে। এরপর রাত ৮টার দিকে তিনি বাড্ডায় নাহিদ ইসলামের বাসায় যাবেন।

এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে ওই দুই নেতার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলেও জানানো হয়।

মূলত 'ইতিবাচক রাজনীতির অংশ হিসেবে' তাদের সঙ্গে এই সৌজন্য সাক্ষাতের কথা জানিয়েছে বিএনপির মিডিয়া উইং।

সূত্র: বিবিসি বাংলা

আপনার জেলার সংবাদ পড়তে