সন্ত্রাসী, চাঁদাবাজি ও অপরাধীদের দলে কোন ঠাই নেই: সোহেল মনজুর সুমন

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর) :
| আপডেট: ১৫ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:৪৬ পিএম | প্রকাশ: ১৫ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:৪৬ পিএম
সন্ত্রাসী, চাঁদাবাজি ও অপরাধীদের দলে কোন ঠাই নেই: সোহেল মনজুর সুমন

সন্ত্রাসী, চাঁদাবাজি ও দলে কোন ঠাই নেই। আমার নাম ভাঙ্গিয়ে কেউ কোন কাজ করলে তাকে ছার দেয়া হবে না। দেশকে দুর্নীতিমুক্ত করব এ কথাগুলো বলেছেন পিরোজপুর ২  (কাউখালী ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আহমেদ সোহেল মনজুর সুমন শনিবার বিকালে পিরোজপুরের কাউখালী উপজেলার দক্ষিণ বাজার কেন্দ্রীয় শহীদ মিনারে সামনে নির্বাচনী পরবর্তী শুভেচ্ছা বিনিময় করার সময় এ কথা বলেন। এছাড়া তিনি আরো বলেন, অন্যায় ভাবে কাউকে হয়রানি করা যাবে না। জনগণের সুখ-দুঃখে পাশে থাকবো এবং এলাকার সমস্যা গুলো চিহ্নিত করে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করব ইনশাল্লাহ। আপনার আমাকে দোয়া করবেন আমি যেন আপনাদের সেবা করে যেতে পারি। সকল শ্রেণীর মানুষ সমান অধিকার পাবে। এ সময় উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা বিএনপি'র সভাপতি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা বিএনপির সভাপতি এসএম আহসান কবির, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিঞা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান লিকসন, সাংগঠনিক সম্পাদক লিয়াকত তালুকদার, রফিকুল ইসলাম রফিকসহ অঙ্গসংগনের নেতাকর্মীসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা সকল শ্রেণী পেশার মানুষ।