ময়মনসিংহের ভালুকা উপজেলার মধ্য রাজৈ গ্রামে প্রবাসী স্ত্রী রীমা আক্তারের সঙ্গে একই গ্রামের আবুল কাশেমের ছেলে পুলিশের এ,এস,আই আজহার উদ্দীন রাকিব (৩২) আপত্তিকর অবস্থায় গ্রামবাসী আটক করে বেধে রেখেছে। খবর পেয়ে সেনাবাহিনী দুইজনকেই উদ্ধার করে ভালুকা মডেল থানায় হস্তান্তর করে। এ,এস,আই আজাহার উদ্দিন কিশোরগঞ্জ জেলার সদর থানায় চাকুরী করে কিন্তু সে প্রায় ৪ মাস যাবত কর্মস্থলে অনপুস্থিত রয়েছেন। এলাকাবাসী জানান সে দীর্ঘ দিন ধরে প্রবাসীর স্ত্রীর সাথে পরকিয়ার চালিয়ে যাচ্ছে। গত শনিবার রাত দেড়টার দিকে সে গোপনে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করে। গ্রামবাসি টেরপেয়ে বাড়ী ঘেরাও করে ঘরে ঢুকে খোজাখুজি শুরু করে। এসময় সে নিজেকে রক্ষা করার জন্য ওই ঘরের খাটের নিচে পালিয়ে থাকে। পরে গ্রামবাসী তাকে খাটের নিচ থেকে টেনে হেচড়ে বের করে সেনাবাহিনী কাছে সোর্পদ করে। ভালুকা থানার এস,আই আবু তাহের জানান, রাতেই পুলিশ খবর পেয়েছে। সকালে সেনাবাহিনী আজাহার উদ্দিন ও প্রবাসীর স্ত্রী রীমা আক্তারকে ভালুকা মডেল থানার এসআই রফিকুল ইসলামের কাছে হস্তান্তর করেন। এখনো অভিযোগ পাওয়া যায়নি। প্রসিকিউশন দিয়ে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। রীমা আক্তারের দুইটি ও আজাহার উদ্দিনের দুইটি ছেলে বাচ্চা রয়েছে।