তারেক রহমানের জন্য ভয়াবহ ভবিষ্যত অপেক্ষা করছে: ফুয়াদ

এফএনএস (বরিশাল প্রতিবেদক) :
| আপডেট: ১৫ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:৫৯ পিএম | প্রকাশ: ১৫ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:৫৯ পিএম
তারেক রহমানের জন্য ভয়াবহ ভবিষ্যত অপেক্ষা করছে: ফুয়াদ

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ও সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ আসন থেকে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করে পরাজিত হওয়া ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‎বিএনপির যেসব নেতাকর্মীরা নব্য আওয়ামী ফ্যাসিবাদ হয়ে উঠেছে তাদের নিয়ন্ত্রণ করতে না পারলে তারেক রহমানের জন্য ভয়াবহ ভবিষ্যত অপেক্ষা করছে। বরিশাল প্রেসক্লাবের মিলনায়তনে রবিবার বেলা এগারোটার দিকে বরিশাল-৩ আসনে নির্বাচনে অনিয়ম, বিশৃঙ্খলা ও হয়রানীর বিষয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেছেন, চর দখলের নির্বাচন করে যারা ক্ষমতায় যাচ্ছেন তারা ২৪ এর অভ্যুত্থান ভুলে যাবেন না। ফুয়াদ আরো বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সফল করতে প্রশাসনের উপর যে দায়িত্ব ছিলো তা পূরনে তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। নির্বাচনে প্রশাসন লেবেল প্লেইং ফিল্ড তৈরী করতে পারেনি। ৫৫ বছর পরে এসেও মানুষের কাছে ভোট চাইতে না পারাটা লজ্জার। জাতীয় চরিত্র সমাধান করার আগ পর্যন্ত এগুলো পরিবর্তন করা যাবেনা। সবশেষে তিনি (ফুয়াদ) তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেন, বিএনপি যদি তাদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে এই নেতাকর্মী দিয়ে বেশিদিন ক্ষমতা ধরে রাখতে পারবেন না। পাশাপাশি বিএনপির ৩১ দফা কাগজে কলমে নয় জনগন এবার বাস্তবে দেখতে চায়।

আপনার জেলার সংবাদ পড়তে