মোরেলগঞ্জে বৃত্তি প্রাপ্ত ৪২ শিক্ষার্থীকে সংবর্ধনা

এফএনএস (শেফালী আক্তার রাখি; মোরেলগঞ্জ, বাগেরহাট): | প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:৩২ পিএম
মোরেলগঞ্জে বৃত্তি প্রাপ্ত ৪২ শিক্ষার্থীকে সংবর্ধনা

বাংলাদেশ কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত-২০২৫ বৃত্তি পরীক্ষায় মোরেলগঞ্জে মডেল একাডেমির উদ্যোগে বৃত্তি প্রাপ্ত ৪২ জন শিক্ষার্থীদের কৃতি সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ। সোমবার সকাল ১০ টায় মোরেলগঞ্জ মডেল একাডেমির প্রাঙ্গনে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার, মোরেলগঞ্জ মডেল একাডেমির প্রধান উপদেষ্টা আব্দুল গফ্ফার হাওলাদার এর-সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন একাডেমির পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ নাহিদ মাহামুদ। প্রধান বক্তা হিসাবে বক্তৃতা করেন শরণখোলা আইডিয়াল কলেজের অধক্ষ মোঃ ওসমান গনি, ঢাকা আইডিয়াল একাডেমী চেয়ারম্যান মীর মোশারেফ হোসেন, বিশেষ অতিথি হিসাবে আলোচনা করেন শরণখোলা উপজেলার সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ নূরুল আলম ফকির, উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি এফ এম শামিম আহসান, বিএনপি নেতা ফারুক হোসেন সামাদ, অধ্যাপক শহিদুল ইসলাম, মডেল একাডেমির উপদেষ্টা বিশিষ্ট কবি সাহিত্যিক সাখাওয়াত হোসেন সহ বিভিন্ন পর্যায়ের সুশিল সমাজের প্রতিনিধিবৃন্দ। বাংলাদেশ কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত ২০২৫ বৃত্তি পরীক্ষায় মোরেলগঞ্জ মডেল একাডেমির প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেনীর ৪২ শিশু শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে বৃত্তি প্রাপ্ত অর্জন করেন। মেধাবী এ শিক্ষার্থীদের গৌরব উজ্জ্বল সাফল্যের জন্য মোরেলগঞ্জ মডেল একাডেমির আয়োজনে বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের এ সংবর্ধনা প্রদান ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃত্তি প্রদান অনুষ্ঠানকে ঘিরে নানা আয়োজনে গোটা একাডেমীর প্রাঙ্গন শিক্ষার্থী ও অভিভাবকদের বসেছে মিলন মেলা।

আপনার জেলার সংবাদ পড়তে