হাটহাজারীতে

মহান একুশের প্রস্ততি ও বাজার মনিটরিং সভা

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম) : | প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:১৮ পিএম
মহান একুশের প্রস্ততি ও বাজার মনিটরিং সভা

চট্টগ্রামের   হাটহাজারীতে গতকাল সোমবার মহান একুশে ফেব্রুয়ারি, আন্তজার্তিক মাতৃ ভাষা দিবস এবং পবিত্র রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রখতে বাজার মনিটরিং বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন এই সভার আয়োজন করেন। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। সভায় মহান একুশে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাত্রভাষা দিবস যথাযোগ্য মর্যাদায়  ভাব গম্ভীর পরিবেশে সরকারের নিদের্শন অনুসরন করে পালনের জন্য সিদ্ধান্ত গ্রহন করা হয়। তাছাড়া রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে, বীর মুক্তিযোদ্ধা, প্রশাসনের কর্মকর্তাগন,  গণমাধ্যম কর্মী, ব্যবসায়ী সমিতির প্রতিনিধিদের প্রস্তাবনা গ্রহন করা হয়। রমজানে চট্টগ্রাম - নাজিরহাট, চট্টগ্রাম - রাউজান মহাসড়কে যানযট নিরসনে সকল মহলের সহযোগিতা কামনা করা হয়। পবিত্র রমজানে কোন ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম অসহনীয় মাত্রায় বৃদ্ধি করতে না পারে সেজন্য জনপ্রতিধি, বাজার ব্যবসায়ী সমিতি ও প্রশাসন যৌথভাবে কাজ করার প্রস্তাব গৃহীত হয়। কোন ব্যবসায়ী যাতে নিত্য প্রয়োজনীয় পন্য মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে এজন্য প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলে সভায় উল্লেখ করে জনদূর্ভোগ লাগবে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে বলে জানানো হয়। কোন বাজার, কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে অতিরিক্ত দ্রব্যমূল্য নেওয়া হলে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে জেল, জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে জানানো হয়। পৌরসদরে যানযট নিরসনে পৌরসভার পক্ষ থেকে ১০জন স্বেচ্ছাসেবক নিয়োজিত রাখতে সভায় সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে