অভয়নগরে প্রতিবন্ধীসহ ১৭০ রোগী বিনামূল্যে চিকিৎসা

এফএনএস (মল্লিক খলিলুর রহমান; অভয়নগর, যশোর) : | প্রকাশ: ১৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:৫৯ পিএম
অভয়নগরে প্রতিবন্ধীসহ ১৭০ রোগী বিনামূল্যে চিকিৎসা

যশোরের অভয়নগর উপজেলার বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে প্রতিবন্ধী ও প্রতিবন্ধী পরিবারের ১৭০ জনকে বিনামূল্য চোখের চিকিৎসা দেওয়া হয়েছে। খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার রাজঘাট মাইলপোস্ট এলাকায় ফাউন্ডেশনের কার্যালয়ে এই চিকিৎসা দেওয়া হয়। 

অনুষ্ঠানের উদ্বোধন করেন, বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক গোলাম এহিয়া। এসময় উপস্থিত ছিলেন, প্রতিবন্ধী প্রকল্পের ফোকাল পার্সন এস এম ফারুক হোসেন, ব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেনসহ সংস্থার অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এ বিষয় বন্ধু কল্যাণ ফাউন্ডেশন প্রতিবন্ধী প্রকল্পের ফোকাল পার্সন এস এম ফারুক হোসেন জানান, সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রতিবন্ধী ও তাদের পরিবারের প্রায় ১৭০ জনকে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। এর মধ্যে চোখের ছানি, চোখের কোনে নালী ঘা ও চোখের মাংস বৃদ্ধি সমস্যাজনিত রোগীদের জন্য বিনামূল্যে অপারেশন, ও ওষুধের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া যেসব রোগীদের চশমা প্রয়োজন তাদেরকে বিনামূল্যে চশমা দেওয়া হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে