মন্ত্রী হলেন পিরোজপুরের সোহেল মঞ্জুর এমপি

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) :
| আপডেট: ১৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:৩৬ পিএম | প্রকাশ: ১৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:৩৬ পিএম
মন্ত্রী হলেন পিরোজপুরের সোহেল মঞ্জুর এমপি

‎পিরোজপুর-২ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আহমেদ সোহেল মঞ্জুর সুমন মন্ত্রী হওয়ায় পিরোজপুরের কাউখালী ও ভান্ডারিয়ায় মিষ্টি বিতরণ করেছে তার সমর্থক ও অনুসারীরা। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্র্রনালয়ের প্রতি হিসেবে তিনি আজ শপথ গ্রহন করেন। পিরোজপুরের ভান্ডারিয়া, কাউখালী ও নেছারাবাদ উপজেলা নিয়ে গঠিত  পিরোজপুর-২ আসনে জামায়াত প্রার্থী শামীম সাঈদীকে হারিয়ে এমপি নির্বাচিত হন। তিনি মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টরের বেসামরিক প্রধান সাবেক এমপি ও মন্ত্রী নুরুল ইসলাম মঞ্জুর এর ছেলে। তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও সমাজ সেবক।

আপনার জেলার সংবাদ পড়তে