নাচোলে মাহে রমজানকে স্বাগত জানিয়ে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‌্যালি

এফএনএস (মোঃ আবদুস সাত্তার; নাচোল, চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ১৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:৪৭ পিএম
নাচোলে মাহে রমজানকে স্বাগত জানিয়ে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‌্যালি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ও পথসভা আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নাচোল উপজেলা শাখা। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রাটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নাচোল বাসস্ট্যান্ড গোলচত্বরে পথসভা অনুষ্ঠিত হয়।

র‌্যালিতে ছাত্রশিবিরের নেতাকর্মীরা "আহলান সাহলান, মাহে রমাদান" স্লোগানে মুখরিত করে তোলেন চারপাশ। 

পথসভায় বক্তারা রমজানের পবিত্রতা রক্ষা এবং তাকওয়া অর্জনের মাধ্যমে নিজেদের জীবন গড়ার আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্য রাখেন, নাচোল উপজেলা জামায়াতের আমীর প্রভাষক ইয়াকুব আলী। 

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন,উপজেলা ছাত্রশিবিরের সভাপতি নাদিরুল ও সেক্রেটারি তাওফীক। চাঁপাইনবাবগঞ্জ জেলা শিবিরের (পূর্ব শাখা) অফিস সম্পাদক নাইয়বখান এবং জেলা এইচআরডি সম্পাদক রুহুল আমিন।

পথসভায় প্রধান অতিথি প্রভাষক ইয়াকুব আলী পবিত্র কোরআনের উদ্ধৃতি দিয়ে বলেন, "হে মুমিনগণ! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর; যেন তোমরা তাকওয়া বা খোদাভীতি অর্জন করতে পারো।" তিনি সমাজের সকল স্তরে রমজানের শিক্ষা ছড়িয়ে দেওয়ার গুরুত্বারোপ করেন।

উপজেলা শিবিরের নেতৃবৃন্দ বলেন, রমজান মাসে সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং অশ্লীলতা বর্জনের মাধ্যমে একটি সুন্দর সমাজ গঠনে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে