চট্টগ্রামের হাটহাজারীর ধলই হাধুরখীল তজবিদুল কোরআন হাফেজিয়া এতিমখানার ৮ জন হেফজ সমাপ্ত ছাত্রের দস্তারে ফজিলত মাহফিল,দাতা সদস্য সম্মিলন ও বালিকা হেফজ বিভাগ উদ্বোধন অনুষ্ঠান গতকাল এতিমখানার সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব শফিউল আলম চৌধুরীর সভাপতিত্বে আহমদিয়া তজবিদুল কোরআন মহিলা দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার ও তজবিদুল কোরআন হাফেজিয়া এতিমখানার তত্বাবধায়ক মুহাম্মদ সোহরাব হোসাইন চৌধুরীর পরিচালনায় এতিমখানা ময়দানে অনুষ্ঠিত হয়,
তিন পর্বের অনুষ্ঠানে প্রথম অধিবেশন কেরাত প্রতিযোগিতা, ওলামা সমাবেশ, শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতি ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব মাওলানা মুহাম্মদ ইলিয়াছ চৌধুরী।উদ্বোধক ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য হযরতুলহাজ্ব মাওলানা নুরুল আবছার শরীফ।প্রধান অতিথি ছিলেন কর্নেল শওকত ওসমান পিএস সি।প্রধান বক্তা ছিলেন হযরতুলহাজ্ব মাওলানা হাসানুল করিম চৌধুরী
অনুষ্ঠানে ধলই,ফরহাদাবাদ,সমিতিরহাট ইউনিয়নের ১০ মাদরাসার সেরা ৩ জন করে ৩০ জন ছাত্রের অংশ গ্রহনে ১ম,২য়,৩য় ও সেরা ১০ জন সহ সকল শিক্ষার্থী কে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
দ্বিতীয় অধিবেশন বেলা ২ টা থেকে প্রতিষ্ঠানে জমি দাতা সম্মাননা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ শাহজাহান, প্রধান অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ ইলিয়াছ মিয়া তালুকদার।অনুষ্ঠানে এতিম খানায় জমিদাতা ৪১ জন, ও আজীবন সদস্যকে সন্মামনা স্মারক প্রদান করা হয়। মহিলা হেফজ বিভাগ ও বয়স্ক মহিলাদের কোরআর শিক্ষার উদ্বোধন বিকালে
এতিমখানার সহ সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য শওকত হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে
প্রধান অতিথি ছিলেন ডাঃ কিউ এম অহিদুল আলম। উদ্বোধক ছিলেন অধ্যক্ষ শরীফ মোহাম্মদ মসিহউদ্দৌলাহ।৪র্থ অধিবেশন দস্তারেফজিলত ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর রিয়ার এডমিরাল অব আব্দুল্লাহ আল মামুন চৌধুরী। প্রধান ওয়ায়েজ ছিলেন
হযরতুলহাজ্ব আল্লামা আবুল আসাদ মুহাম্মদ জুবায়ের রজভী। বিশেষ ওয়ায়েজ ছিলেন চৌধুরী তফাজ্জল আহমদ মুনিরী ও মাওলানা মোহাম্মদ ইমাম উদ্দিন আনছারি। বক্তব্য রাখেন, আলহাজ্ব আবদুর রহিম চৌধুরী। আহমদিয়া তজবিদুল কোরআন মহিলা দাখিল মাদরাসার সভাপতি আলহাজ্ব রাশেদুল আলম চৌধুরী।আলহাজ্ব হারুন অর রশিদ, আশরাফুল আনোয়ার রুমি।উম্মে খাইরা, খোরশেদুল আলম শরীফ,শাহাব উদ্দিন চৌধুরী, আনোয়ার হোসাইন মেম্বর, হাফেজ রিদোয়ান,আখেরি মুনাজাত পরিচালনা করেন।বেতাগী দরবার শরীফের সাজ্জাদানশীন শাহছুপী মাওলানা গোলামুর রহমান আশরাফ শাহ রাতে তবরুক বিতরনের মধ্েেযমে অনুষ্ঠান সমাপ্তি কর হয়।