বিরল উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) : | প্রকাশ: ১৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:১১ পিএম
বিরল উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা

বিরল উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে বিরল উপজেলা কনফারেন্স রুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সায়েক।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার রুম্মান আকতার।

সভায় থানার ওসি (তদন্ত) আনিসুর রহমান, বিসিআইসি সার ডিলার সমিতির সভাপতি লিয়াকত আলী, বিএডিসি সার ডিলার সমিতির সভাপতি মারুফ হোসেন, বিরল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলামসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সার ডিলারবৃন্দ বক্তব্য রাখেন। সভায় কৃষক পর্যায়ে সরকার নির্ধারিত মূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে