হিলিতে প্রশাসনের অভিযান, ২ দোকানে জরিমানা

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:১২ পিএম
হিলিতে প্রশাসনের অভিযান, ২ দোকানে জরিমানা

রমজান মাসকে কেন্দ্র করে দিনাজপুরের হিলির বাজারে অভিযান পরিচালনা করেছে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা।  আজ বুধবার দুপুরে এই অভিযান পরচালনা করেন তিনি। এসময় নিত্যপণ্যের দাম বেশি রাখার অভিযোগে দুই দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানা তিনি।