রমজান উপলক্ষে

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি সময়সূচি পরিবর্তন

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:৩১ পিএম
হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি সময়সূচি পরিবর্তন

পবিত্র রমজান মাস উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি ও রপ্তানি কার্যক্রম পরিচালনার সময়সূচি পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রমজান মাসে আমদানি ও রপ্তানিকৃত পণ্যবাহী ট্রাক আগামী ১৯ ফেব্রুয়ারি ২০২৬ থেকে বাংলাদেশ সময় বিকেল ৫টা পর্যন্ত জিরোপয়েন্টে চলাচল করতে পারবে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, ঈদ-উল-ফিতরের পর থেকে পূর্বের নিয়ম অনুযায়ী বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিট পর্যন্ত আমদানি ও রপ্তানি কার্যক্রম পরিচালিত হবে। হিলি কাস্টমস সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে