ঠাকুরগাঁওয়ের সমস্যা জানতে ওয়েবসাইট চালু করেছেন মির্জা ফখরুল

এফএনএস প্রতিবেদক:
| আপডেট: ১৯ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:৫৪ পিএম | প্রকাশ: ১৯ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:৫২ পিএম
ঠাকুরগাঁওয়ের সমস্যা জানতে ওয়েবসাইট চালু করেছেন মির্জা ফখরুল

ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজ আসনের বাসিন্দাদের যেকোনো অভিযোগ কিংবা সমস্যা জানতে একটি ওয়েবসাইট চালু করেছেন। ওয়েবসাইটটি (alamgirfortomorrow.com) নামে খোলা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে এই তথ্য জানিয়েছেন নিশ্চিত করেন তিনি নিজেই।

পোস্টে উল্লেখ করা হয়েছে, “ঠাকুরগাঁও-১ এর যেকোনো এলাকায় যেকোনো ধরনের চাঁদাবাজি, দখলবাজি, অন্যায়, অপরাধ বা যেকোনো সমস্যার কথা সরাসরি আমাকে আমার ওয়েবসাইটের মাধ্যমে জানান। ৭ জানুয়ারি ওয়েবসাইট উদ্বোধন হবার পর থেকে আমরা এরইমধ্যে অনেক মেসেজ পেয়েছি। আমার টিম মেসেজ কম্পাইল করছে। শীঘ্রই রেস্পন্ড করব।”

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি ২৯৯ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে