শৈলকুপায় পারিবারিক বিরোধে মারপিট, নিহত ১

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) :
| আপডেট: ১৯ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:০৭ পিএম | প্রকাশ: ১৯ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:০৭ পিএম
শৈলকুপায় পারিবারিক বিরোধে মারপিট, নিহত ১

ঝিনাইদহের শৈলকুপার জয়ন্তীনগর গ্রামে পারিবারিক বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায়  কেসমত আলী (৬০) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে।  ঘটনাটি বৃহস্পতিবার  সাড়ে ১১টার দিকে উপজেলা জয়ন্তী নগর গ্রামে। । নিহত কিসমত আলী একই গ্রামের সিরাজ সরদারের ছেলে। এলাকাবাসী সুত্রে জানা যায়,  বৃহস্পতিবার ভোরে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে  জৈনক এক ব্যক্তিকে লক্ষ্য করে কেসমত আলী বলে তোকে দেখে নেব। এ ঘটনায়  পাশে থাকা  নবীস উদ্দিন নামের এক ব্যক্তি তার উপর  ক্ষিপ্ত হয়। তার জের ধরে সকাল ৯টার দিকে   কিসমত আলীকে বাড়ির পাশে  একা পেয়ে নবীস উদ্দিন ও তার পরিবারের লোকজনের সাথে ঝগড়া ও মারধর করলে  সেগুরুতর আহত হয়ে পড়ে । স্থানীয়রা আহত অবস্থায় কিসমত আলী কে    উদ্ধার করে  ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করলে  চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে । শৈলকুপা থানার উপপরিদর্শক আবুল কাশেম বলেন, পারিবারিক বিরোধে এ ঘটনা ঘটেছে। বয়ষ্ক মানুষ হওয়াতে হালকা আঘাতেই কেসমত আলীর মৃত্যু হতে পারে। তবে ময়না তদন্তের পর প্রকৃত বিষয় জানা যাবে।

আপনার জেলার সংবাদ পড়তে