দিনাজপুরের বিরামপুরে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১২ টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের বিরামপুর পূর্বপাড়া টিএন্ডটি অফিসের সামনে এ দূর্ঘটনা ঘটে। বিরামপুর থানা উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, দিনাজপুর থেকে গোবিন্দগঞ্জ অভিমুখে ছেড়ে যাওয়া একটি ট্রাক মোটরসাইকেলে পিছনে ধাক্কা দিয়ে পালিয়ে যায় । এসময় দুই মোটরসাইকেলের আজ্ঞাত আরোহী ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনা স্থলেই নিহত হন। নিহতের পরিচয় শনাক্তের কাজ ও ঘাতক ট্রাক আটকের চেষ্টা চলছে বলেও তিনি জানান।