রাজধানীর যাত্রাবাড়ীতে র‌্যাবের অভিযানে একটি ওয়ান শ্যুটার গান উদ্ধার

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ২২ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:০৮ পিএম
রাজধানীর যাত্রাবাড়ীতে র‌্যাবের অভিযানে একটি ওয়ান শ্যুটার গান উদ্ধার

র‌্যাব-১০ সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল  শনিবার ২১ রাতে  গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানাধীন পাড়গেন্ডারিয়া বাঁশপট্টি এলাকাস্থ একটি নির্মাণাধীন দোকান হতে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শ্যুটার গান* উদ্ধার করে। উদ্ধারকৃত ওয়ান শ্যুটার গান পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এই অভিযান প্রমাণ করে যে, দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র প্রতিরোধে র‌্যাব সদা প্রস্তুত ও সচেষ্ট। জননিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বার্থে র‌্যাব ভবিষ্যতেও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। র‌্যাব-১০ এর এই সফল অভিযানে দেশের জনগণ আরও একবার আশ্বস্ত হয়েছে যে, দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনী হিসেবে সক্রিয় ও দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে। 

আপনার জেলার সংবাদ পড়তে