চট্টগ্রামের হাটহাজারীতে মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মহা সমারোহ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন বিস্তারিত কর্মীসূচী গ্রহন করেন। কর্মসূচির মধ্যে ছিল রাত বারোটা এক মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্প স্তবক অর্পণ, সকালে প্রভাত ফেরী, সকালে অনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হাটহাজারী সংসদীয় আসন থেকে নির্বাচিত সাংসদ ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতি মন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এর নেতৃত্বে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠানিক ভাবে পুস্তক অর্পণ করে একুশের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে মহান একুশের আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করেন। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। এতে প্রধান অতিথি ছিলেন সাংসদ ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন একুশ আমাদের চেতনা। ৫২ ভাষা আন্দোলনের পথ ধরে আমাদের স্বাধীনতা এসেছে। বীরের জাতি বাংলাদেশীরা। তারা যে কোন সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ভূমিকা পালন করার দৃস্টান্ত রয়েছে । আমাদের প্রত্যেককে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়তে হবে বলে তিনি উল্লেখ করেন। তিনি সন্ত্রাস চাঁন্দাবাজী, জায়গা, নানা অনিয়ম, দূর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে দলের নাম ব্যবহার করে কেউ জায়গা দখল, চাঁন্দাবাজী ও অনিয়ম দূর্নীতি করলে করলে তাদেরকে ও ছাড় দেওয়া হবে না কঠোর হুশিয়ারী উচ্চারন করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মেজবাহ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল আবসার, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া। বিএনবির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ ও সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান, পৌরসভা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব জাকির হোসেন ও অহিদুল আলম প্রমূখ। পরিশেষে প্রধান অতিথি ও অতিথিবুন্দ বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পূর্বাহ্নে মন্ত্রী উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে পরিচিত হয়ে, মত বিনিময় করেন।