ভারতীয়দের ইরান ছাড়ার নির্দেশ, যুদ্ধ কী নিকটে?

এফএনএস অনলাইন
| আপডেট: ২৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:০৪ পিএম | প্রকাশ: ২৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:০৪ পিএম
ভারতীয়দের ইরান ছাড়ার নির্দেশ, যুদ্ধ কী নিকটে?

ইরান ও আমেরিকার মধ্যে সামরিক সংঘাতের আশঙ্কা বাড়তে থাকায় ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার পরামর্শ দিল নয়াদিল্লি। একই সঙ্গে জানুয়ারি মাসে জারি করা আগের সতর্কবার্তাও ফের জারি করেছে দিল্লির সরকার। 

ইরানের ভারতীয় দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সব ভারতীয় নাগরিক ও ভারতীয় বংশোদ্ভূতদের অত্যন্ত সতর্ক থাকতে হবে, বিক্ষোভ বা সমাবেশের এলাকা এড়িয়ে চলতে হবে, তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখতে হবে এবং স্থানীয় সংবাদমাধ্যমে পরিস্থিতির আপডেট নজরে রাখতে হবে।

দূতাবাস নাগরিকদের নিজেদের পাসপোর্ট, পরিচয়পত্র-সহ সমস্ত ভ্রমণ ও অভিবাসন সংক্রান্ত নথি হাতের কাছে রাখতে বলেছে। প্রয়োজনে সহায়তার জন্য দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার অনুরোধও করা হয়েছে। এজন্য একাধিক সহায়তা নম্বর চালু করা হয়েছে।

মোবাইল নম্বর: +৯৮৯১২৮১০৯১১৫, +৯৮৯১২৮১০৯১০৯, +৯৮৯১২৮১০৯১০২, +৯৮৯৯৩২১৭৯৩৫৯

এছাড়া ভারতীয় নাগরিকদের দূতাবাসের নিবন্ধন পোর্টালে নিজেদের তথ্য নথিভুক্ত করার অনুরোধ জানানো হয়েছে।

সূত্র: দ্যা ওয়াল