বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫ পাচ্ছেন ৯ বিশিষ্ট লেখক

এফএনএস প্রতিবেদক: | প্রকাশ: ২৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:৫২ পিএম
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫ পাচ্ছেন ৯ বিশিষ্ট লেখক

সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় এ বছর বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫ পাচ্ছেন ৯ জন বিশিষ্ট লেখক। মোট আটটি ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হচ্ছে।

আগামী ২৬ ফেব্রুয়ারি একাডেমির আয়োজিত অমর একুশে বইমেলা ২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করবেন।

বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ সোমবার পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।

২০২৫ সালের পুরস্কারপ্রাপ্তরা হলেন:

১. কবিতা: মোহন রায়হান ২. কথাসাহিত্য: নাসিমা আনিস ৩. প্রবন্ধ/গদ্য: সৈয়দ আজিজুল হক ৪. শিশুসাহিত্য: হাসান হাফিজ ৫. অনুবাদ: আলী আহমদ ৬. গবেষণা: মুস্তাফা মজিদ ও ইসরাইল খান ৭. বিজ্ঞান: ফারসীম মান্নান মোহাম্মদী ৮. মুক্তিযুদ্ধ: মঈদুল হাসান।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫-এর ‘প্রস্তাবক কমিটি’র প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে এবং ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটি’র সিদ্ধান্তক্রমে বাংলা একাডেমি নির্বাহী পরিষদ ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫’ অনুমোদন করে। আগামী ২৬ ফেব্রুয়ারি একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা ২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করবেন।

আপনার জেলার সংবাদ পড়তে