কোথায় হচ্ছে বিজয়-রাশমিকার বিয়ের আসর?

এফএনএস বিনোদন
| আপডেট: ২৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:৪০ পিএম | প্রকাশ: ২৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:৪০ পিএম
কোথায় হচ্ছে বিজয়-রাশমিকার বিয়ের আসর?

রাজস্থানের উদয়পুর এখন তারকাখচিত এক আয়োজনের কেন্দ্রবিন্দু। শহরজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। মহারাণা প্রতাপ বিমানবন্দরে ব্যস্ততা তুঙ্গে। এরই মধ্যে হায়দারাবাদ থেকে উদয়পুরে পৌঁছে গেছেন দক্ষিণী তারকা বিজয় দেবরকোন্ডা ও রামমিকা মান্দানা। প্রথমে জল্পনা-কল্পনা ছিল, ঐতিহ্যবাহী উদয়পুর সিটি প্যালেসে হতে পারে আয়োজন। তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মূল শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অরাবলী পাহাড়ের গায়ে অবস্থিত বিলাসবহুল রিসোর্ট ‘মেমেন্টোস বাই আইটিসি হোটেলস একলিংজি’- (গবসবহঃড়ং নু ওঞঈ ঐড়ঃবষং ঊশষরহমলর)-এ বসছে বিয়ের আসর। শহরের কোলাহল এড়িয়ে ব্যক্তিগত পরিসর বজায় রাখতেই এই সিদ্ধান্ত। খবর অনুযায়ী, ২৫ থেকে ২৮ তারিখ পর্যন্ত পুরো রিসোর্টই ভাড়া নিয়েছেন তারকাযুগল। প্রায় ১০০টি ভিলা রয়েছে সেখানে। তবে অতিথি তালিকায় নাম রয়েছে মাত্র ৫০ জনের। ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন ও বন্ধুদের উপস্থিতিতেই সম্পন্ন হবে বিয়ে। রিসোর্টটির প্রতি রাতের ভাড়া প্রায় ৩৭ হাজার থেকে ৫৭ হাজার টাকার মধ্যে। ফলে আয়োজন যে বিলাসবহুল হতে চলেছে, তা বলাই বাহুল্য। গত রোববার নিজেদের বিয়ের খবর প্রকাশ্যে এনে চমক দেন বিজয় ও রাশমিকা। নিজেদের সম্পর্কের জন্য ‘বিরোশ’ নামটিও বেছে নিয়েছেন তারা। তবে কবে ও ঠিক কোন সময়ে বিয়ে- সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি এ জুটি। শোনা যাচ্ছে, বিয়ের অনুষ্ঠানে ক্যামেরা সম্পূর্ণ নিষিদ্ধ রাখা হয়েছে। ব্যক্তিগত মুহূর্তকে আড়ালেই রাখতে চান দুই তারকা। তবে আগামী ৪ মার্চ হায়দরাবাদে তাদের প্রীতিভোজ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। সমাজমাধ্যমে একটি আমন্ত্রণপত্রও ছড়িয়ে পড়েছে, যদিও তার সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। সব মিলিয়ে, উদয়পুরে কড়া নিরাপত্তা আর গোপন প্রস্তুতির মাঝেই শুরু হতে যাচ্ছে বিজয়-রাশমিকার নতুন জীবন। পাহাড়ঘেরা রিসর্টে কীভাবে সম্পন্ন হবে তারকাযুগলের বিয়ে- সেদিকেই এখন নজর অনুরাগীদের।