যাকাত ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ বিধান-এডিসি

এফএনএস (রেজাউল করিম; ঈদগাঁও, কক্সবাজার) :
| আপডেট: ২৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:৪৩ পিএম | প্রকাশ: ২৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:৪৩ পিএম
যাকাত ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ বিধান-এডিসি

কক্সবাজারে “দারিদ্র্য বিমোচনে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য”শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজারের যৌথ উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজিব। সভায় সঞ্চালনা করেন কৃষিবিদ ড. মুহাম্মদ আবু তালহা, উপ-পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার। অন্য বক্তাদের মধ্যে ছিলেন শহরের বদর মোকাম জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল খালেক নিজামী, জেলা মডেল মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা সোলাইমান কাশেমি ও ইসলামিক ফাউন্ডেশন সদর-রামু উপজেলার ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ সাইফুদ্দিন খালেদ। বক্তারা বলেন, যাকাত ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ বিধান এবং এটি দারিদ্র্য বিমোচনের কার্যকর হাতিয়ার। সঠিকভাবে যাকাত আদায় ও বণ্টন নিশ্চিত করা গেলে সমাজ থেকে দারিদ্র্য অনেকাংশে কমানো সম্ভব।  তারা আরো বলেন, যাকাতের টাকায় শাড়ি বা লুঙ্গি না দিয়ে, এমনভাবে যাকাত দেয়া উচিত যাতে করে যাকাত গ্রহীতারা স্বাবলম্বী হয় এবং পরের বছর তাকে আর যাকাত পাবার আবেদন করতে না হয়। সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজিব বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি ও প্রাতিষ্ঠানিকভাবে যাকাত সুশৃঙ্খলভাবে পরিচালনা করা হলে সমাজে ইতিবাচক পরিবর্তন দেখা দেবে। সভায় জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ জামে মসজিদের ইমাম-খতিব ও সরকারি বহু দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এতে সরকারি যাকাতের গুরুত্ব ও তাৎপর্য জুমার প্রাক- খুতবা সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে তুলে ধরার আহবান জানানো হয়।

আপনার জেলার সংবাদ পড়তে