গিয়াস উদ্দিন কাদের চৌধুরী

রাউজান হবে সন্ত্রাস ও চাঁদাবাজি মুক্ত শান্তির জনপদ

এফএনএস (তৈয়ব চৌধুরী; রাউজান, চট্টগ্রাম) :
| আপডেট: ২৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:৫৫ পিএম | প্রকাশ: ২৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:৫৫ পিএম
রাউজান হবে সন্ত্রাস ও চাঁদাবাজি মুক্ত শান্তির জনপদ

রাউজানে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়ে শান্তিপূর্ণ সমাজ গঠনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। শনিবার (২১ ফেব্রুয়ারি) দক্ষিণ রাউজানে বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশ ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “রাউজানে কোনো ধরনের সন্ত্রাস ও চাঁদাবাজিকে ছাড় দেওয়া হবে না। কারা এসব কর্মকাণ্ডে জড়িত, তা প্রশাসন ভালোভাবেই জানে তাদের গ্রেফতার করা আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। আমি কোনো অপরাধীর পক্ষে সুপারিশ করব না।”

তিনি আরও বলেন, “জনগণের শান্তি নিশ্চিত করাই আমার লক্ষ্য। যে কোনো মূল্যে তা বাস্তবায়ন করতে হবে। হিন্দু-বৌদ্ধসহ সকল সমপ্রদায়ের মানুষ যে সমর্থন দিয়েছেন, তাদের নিরাপত্তা দেওয়া আমার নৈতিক দায়িত্ব। আমরা সবাই রাউজানের সন্তান ঐক্যবদ্ধভাবে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ রাউজান গড়ে তুলতে হবে।”

রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদের সভাপতিত্বে এবং উত্তর জেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক মুহাম্মদ হাবিব উল্লাহ মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুন রাজনীতিক ও শিক্ষানুরাগি সাকের কাদের চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ হালিম, সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোহাম্মদ এনামুল হক, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসিম, উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য আবু জাফর চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা চেয়ারম্যান, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউছুফ তালুকদার, উপজেলা যুবদলের সভাপতি শাহ্জান শাহিল, সাধারণ সম্পাদক সাইফুল আজম ছোটন, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কমান্ডার মোহাম্মদ শফি, বিএনপি নেতা শরাফত আলী, উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মোজ্জামেল হক, রাউজান উপজেলা বিএনপি নেতা নুরুল আলম, রাউজান পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক কাজী আনিসুজ্জামান সোহেল, হাফেজ হাশেম, সালামত উল্লাহ। উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুন উর রশিদ, সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এম এ হাশেম, কাজী আবুল বশর, উত্তর জেলা কৃষকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দীন, নোয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল হক বাবু ও সাধারণ সম্পাদক নুরুল আবছার মেম্বার, বিএনপি নেতা নজরুল ইসলাম, রাউজান উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক এনাম উল্লাহ, এন.এ বাবুল, উত্তর জেলা জাসাস সাবেক দপ্তর সম্পাদক কাজী সরোয়ার খান মনজু, বিএনপি নেতা আবদুল মাবুত মেম্বারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল হক, শেখ জসিম উদ্দিন, লিটন মহাজন লিটু, ফরিদুল ইসলাম, আবুল কাশেম রানা, দিদারুল আলম, অ্যাডভোকেট মফিজ উদ্দিন ইমন, কৃষকদলের আহ্বায়ক মোহাম্মদ আবদুল মান্নান, অ্যাডভোকেট তাজুল ইসলাম, সেলিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা আনোয়ার শাহ ও আজম আলী, যুবদল নেতা ইয়াকুব বাদশা, ছাত্রদল নেতা জাহেদুল ইসলাম, মোহাম্মদ আবদুল কাদের, ফারভেজ আলমসহ অনেকে। এসময় দক্ষিণ রাউজানের পশ্চিম গুজরা, পূর্ব গুজরা, উরকিরচর, নোয়াপাড়া, বাগোয়ান, পাহাড়তলী ও কদলপুর ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে সকালে কতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বক্তারা রমজানের শিক্ষা ধারণ করে সমাজে শান্তি, সমপ্রীতি ও মানবিকতা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে