জামালপুরের মেলান্দহে প্রতিবন্ধী ও পঙ্গুদের মাঝে বিনামুল্যে হুইল চেয়ার বিতরণ করা হয়। ২৩ ফেব্রুয়ারি বিকেল ৫টায় অফিসার্স ক্লাব চত্বরে নবনির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হুইল চেয়ার বিতরণ করেন। সমাজসেবা অধিদপ্তর আয়োজিত হুইল চেয়ার বিতরণকালে উপস্থিত ছিলেন-ইউএনও জান্নাতুল আরা, সহকারি কমিশনার (ভূমি) মাহবুবা আক্তার জ্যোতি, অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান, জামালপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলহাজ নূরুল আলম সিদ্দিকী, সহসভাপতি আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, রফিকুল ইসলাম রহিম, এবং উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির এবং সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার ইমরান আহমেদ প্রমুখ।