শেরপুরে শেষ হলো অ্যাথলেটিকস প্রশিক্ষণ

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ২৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:৪৭ পিএম
শেরপুরে শেষ হলো অ্যাথলেটিকস প্রশিক্ষণ

শেরপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বালক ও বালিকাদের মাসব্যাপী অ্যাথলেটিকস প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার এই সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠানে জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য ও শেরপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী সভাপতি রফিক মজিদ, ক্রীড়া সংস্থার কর্মকর্তা মো. জিন্নত আলী ও প্রশিক্ষক আলমগীর হোসেন। সমাপনী অনুষ্ঠান শেষে জেলার বিভিন্ন উপজেলার ৩০ জন বালক ও ৩০ জন বালিকাকে সনদ প্রদান করা হয়। সংশ্লিষ্টরা জানান, এই প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে থেকেই পরবর্তীতে বিভাগীয় দল গঠনের জন্য সেরাদের বাছাই করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে