ঈদগাঁও পুলিশের বার্তা

মাদকমুক্ত ঈদগাঁও গড়তে পুলিশ তৎপর

এফএনএস (রেজাউল করিম; ঈদগাঁও, কক্সবাজার) :
| আপডেট: ২৫ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:১৭ এএম | প্রকাশ: ২৫ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:১৭ এএম
মাদকমুক্ত ঈদগাঁও গড়তে পুলিশ তৎপর

কক্সবাজারের ঈদগাঁওতে মাদক সেবনের সরঞ্জামাদিসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঈদগাঁও থানা পুলিশের একটি বিশেষ দল ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার এ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে থানা এলাকার শাহ ফকির বাজার সংলগ্ন স্থানে অভিযানটি পরিচালিত হয়। ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার জানান, পুলিশের একটি টিম জিয়াবুল করিম নামের একজনকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামাদিসহ হাতেনাতে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এলাকায় মাদক সংশ্লিষ্টতায় তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। ধৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেপ্তারকৃত আসামির পরিচয়: জিয়াবুল হক প্রকাশ করিম (৩৮), পিতা- কবির আহম্মদ, সাং-পশ্চিম গজালিয়া, ৮নং ওয়ার্ড, ইসলামাবাদ, উপজেলা ও থানা- ঈদগাঁও, জেলা- কক্সবাজার। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ঈদগাঁও থানার  এফআইআর নং-৬, তারিখ- ১৪ আগস্ট, ২০২৩; জি আর নং-৯০, তারিখ- ১৪ আগস্ট, ২০২৩; সময়- ১৭.১০ ঘটিকা। ধারা- ৩৬ (১) সারণির ২৪(খ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮;  চার্জশীট :-১১২, তারিখঃ ২৭ অক্টোবর, ২০২৩ এ মামলায় অভিযুক্ত করা হয়েছে। পুলিশের বার্তা:এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা তৎপর। অপরাধ দমনে এবং মাদকমুক্ত ঈদগাঁও গড়তে পুলিশের পক্ষ থেকে সাধারণ জনগণের সার্বিক সহযোগিতা ও তথ্য প্রত্যাশা করা হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে